IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> বিএনপি দলের কোন যোগ্যতা নাই : নাছিম

বিএনপি দলের কোন যোগ্যতা নাই : নাছিম

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বিএনপি দলের কোন যোগ্যতা নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, তারা দূর্নীতিবাজদের নিয়ে আওয়ামী লীগকে উৎখাত করে সরকারে যেতে চায়। তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠিত করেছে। তারা যে দূর্নীতি করেছে জনগণের কাছে কখনো ক্ষমা চায়নি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো প্রতিদিনই মিথ্যাচার করে যে আমাদের পায়ের নিচে মাটি নাই।

রোববার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।

বাহাউদ্দিন নাছিম বলেন, দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা মওকুফ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার কারণে বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার ছেলে তারেক জিয়াও সাজাপ্রাপ্ত আসামী। তিনি এখন ৭ হাজার কিলোমিটার দুরে লন্ডনে বাস করছেন। তারা নাকী আগামীতে সরকারের দায়িত্ব নিবে।

তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সৃষ্টি হয়েছে। করোনাভাইরাসে বিশ্বে অর্থনীতি মন্দাভাব চলছে। বৈশ্বিক যে সমস্যা সৃষ্টি হয়েছে তার প্রভাব দেশেও পড়েছে। তার দায় নাকী আমাদের। এক শ্রেনী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।

বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দুর করতে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতিম্যেই দারিদ্রতার হার ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫(সদর) আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ ও নির্মল গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ডিজিটাল আর্কাইভ বিষয়ক সম্পাদক এম.এ হান্নান, কেন্দ্রীয় গ্রন্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বিপুল।

আরও বক্তব্য রাখেন, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু।

সম্মেলনে জেলার ১১টি উপজেলাসহ মোট ১২টি ইউনিটের কাউন্সিলরগণসহ জেলার আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31