IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্যে দিয়ে জেলা পরিষদের দায়িত্ব নিলেন মীর ইকবাল

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্যে দিয়ে জেলা পরিষদের দায়িত্ব নিলেন মীর ইকবাল

ধূমকেতু প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদের প্রধান ফটকে প্রবেশ করলে জেলা মহানগর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীগণ বরণ করে নেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের ভালোবাসা আমি কোন দিন ভুলবো না। আপনাদের অফুরন্ত ভালোবাসার কারণেই আমি আজ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

জেলা পরিষদের কার্যালয়ে প্রবেশের আগেই তিনি নেতাকর্মীদের ও নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষ বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার ও সাধারণ সম্পাদক আবুল ওয়াদুদ দারা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, আইনজীবী, স্কাউট, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, আলফোর হোসেন।

আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, ইসমাইল হোসেন, সৈয়দ মন্তাজ আহমেদ, মাসুদ আহমদ, আলিমুল হাসান সজল, মোখলেশুর রহমান কচি, ইউনুস আলী, আশীষ তরু দে সরকার অর্পণ, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহানগর আওয়ামী লীগের অন্তর্গত থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পশ্চিম) থানার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

এছাড়ও কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ, কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, গোদাগাড়ী পৌরসভার মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, জেলা পরিষদের সদস্য আব্দুর রশীদ, মাইনুল ইসলাম, তোফিকুল ইসলাম, দীলিপ কুমার সরকার, আবুল কালাম আজাদ, আবু জাফর প্রামানিক, আসাদুজ্জামান মাসুদ, জনাব আলী, মহিদুল ইসলাম, সংরক্ষিত সদস্য শিউলি রানী, সুলতানা পরভীন রিনা ও সাজেদা বেগম, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, নগর মহিলা লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমনসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রথম সভায় নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমি আজ জেলা পরিষদের দায়িত্ব নিলাম। আমি জানি না, জেলা পরিষদ কি আবস্থায় আছে। এটা আমার জানবার কথাও না। তুবও আমি বলছি, রাজশাহী জেলা পরিষদের পূর্বের কোন ভুল ত্রুটি থেকে থাকে তা আমি দূর করবো। আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে নতুন করে জেলা পরিষদের পথ চলা শুরু করবো। শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন তারই ধারাবাহিকতায় আমি রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন অব্যহত রাখবো এবং সেই সাথে জেলা পরিষদকে গতিশীল করে তুলবো।

পরিশেষে তিনি বলেন, আমার সদস্যদের আমি যেন সব সময় পাশে পাই। তাহলেই আমি রাজশাহী জেলা পরিষদের চিত্র একেবার বদলে দিব।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানসহ নবনির্বাচিত সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31