IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে আইজিপি

রাজশাহীতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে আইজিপি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, রাজশাহী মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং সভাপতিত্ব করেন আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সুধী সমাবেশে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দেশ উন্নয়নের মহাসড়কে আছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্য উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি জিরো টলারেন্সের ভূমিকায় রয়েছে বলেই দেশ আজ বিনিয়োগ বান্ধব। 

বক্তব্যে তিনি আরেও বলেন, প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে আমরা সকলের সহায়তায় সন্ত্রাস ও জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। 

এছাড়াও তিনি মাদককের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্ববান জানান। আগামীতে রাজশাহীতে মাদকমুক্ত দেখার প্রত্যশা রেখে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে দেশ। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি শৃঙ্খলা। সমাজে শান্তি শৃঙ্খলা থাকেল উন্নত হবে দেশ। প্রধানমন্ত্রীর সাথে আমরা সারথী হয়ে কাজ করে যাচ্ছি। 

তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনে চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশ পুলিশ গণতন্ত্রের ধারাকে রক্ষা করেছে। মহানগরীর প্রতিটা থানায় জনগণ যাতে পুলিশি সেবা পায় সেই নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরেও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার বাংলা গড়তে, সোনার মানুষ গড়তে হবে। কিন্তু মাদক ও সন্ত্রাসবাদের কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন ঘটাতে আরএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। এ বিষয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং-এর মাধ্যমেও জনগণ এবং শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন সভা সমাবেশ করছে আরএমপি। যার ফলশ্রুততে রাজশাহী মহানগরীতে মাদক অনেকাংশ কমে গেছে।

এছাড়াও কিশোর অপরাধ দমন লক্ষ্যে কিশোর গ্যাং ডাটাবেজ তৈরি করার ফলে নগরীতে অপরাধ সংঘটনের হার অনেকাংশে কমেছে বলেও জানান। তাছাড়া ইউএস অ্যাম্বাসির সহযোগিতায় ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে, যার ফলে অপরাধ সনাক্তকরণ সহজ হবে এবং কম সময়ে অধিক মামলা নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সুধী সমাবেশ শেষে আইজিপি পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, রাজশাহী পরিদর্শন করেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. আব্দুল খালেক, আহ্ববায়ক, কমিউনিটি পুলিশিং, মহানগর শাখা রাজশাহী, জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি কমিশনার, রাজশাহী বিভাগ, আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী, আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী, লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, অধিনায়ক, র‌্যাব-৫, রাজশাহী, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, অধ্যাপিকা জিনাতুন নেছা তালুকদার, কার্যকরী সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর কমান্ড, রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী জেলা ও সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি (ভারপ্রাপ্ত), রাজশাহী মহানগর আওয়ামী লীগ, অনিল কুমার সরকার, সভাপতি (ভারপ্রাপ্ত), রাজশাহী জেলা আওয়ামী লীগ, ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, আব্দুল ওয়াদুদ দারা, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31