IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> রাজশাহীতে রাঙাপরির আরও একটি নান্দনিক বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীতে রাঙাপরির আরও একটি নান্দনিক বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাজিহাটাস্থ মিশন হাসপাতালের বিপরীতে রাঙাপরি ডেভেলপার্স এন্ড প্রপার্টিস এর আরও একটি নতুন বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন হলো। নান্দনিক ডিজাইনের বহুতল এই ভবনটির নাম দেয়া হয়েছে ‘নূরী’স পদ্মা স্কাই হাইটস’।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মাসুম সরকার।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, আরডিএ চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কবির, রাজপাড়া থানার অফিসার্স ইনচার্জ, জমির মালিক সেকেন্দার আলী, কাউন্সিলর মোমিন, আনার ও পাভেল ছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিগণ।

নগরীর অন্যান্য বহুতল ভবনের চাইতে ‘নূরী’স পদ্মা স্কাই হাইটস’ একটি অনন্য ও স্বতন্ত্র বহুতল ভবন বলে দাবি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুম সরকার। এ্যাপার্টমেন্টির রুফটপে থাকবে নান্দনিক ডিজাইনের একটি সুইমিংপুল, থাকবে নামাজ ও বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও। ট্রাস্টেড, কোয়ালিটি আর কমিটমেন্টের মতো গুরুত্বপূর্ণ শব্দগুলোকে প্রতিষ্ঠানের ডায়ালগ হিসেবে সম্পৃক্ত করা হয়েছে ক্রেতাদের কথা মাথায় রেখেই বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

দেশের সুনাধন্য রাঙাপরি কসমেটিকস এন্ড হারবাল কেয়ারের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে রাঙাপরি ডেভেলপার্স এন্ড প্রপার্টিস আবাসন ব্যবসায় যাত্রা শুরুর প্রথম থেকেই নিজেদের নির্মাণকৃত এ্যাপার্টমেন্টগুলোতে নান্দনিক ডিজাইন, সর্বোচ্চমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ছাড়াও চুক্তিনুযায়ী ক্রেতাদের হাতে যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তরে সুনাম অর্জনের ধারাবাহিকতায় ইতিমধ্যেই ফ্ল্যাট ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। নগরীর প্রাইম লোকেশনে আধুনিক ও শিল্পশৈলীর ছোয়াতে ইতিমধ্যেই তিনটি প্রজেক্টের কাজ শেষ করেছেন তারা। সর্বমোট নয়টি প্রজেক্ট নিয়ে কাজ করা আবাসন এই প্রতিষ্ঠানটির ভবিষ্যত কর্মপরিকল্পনা আকাশচুম্বি। আবাসন খাতকে আরো বেশি সমুন্নত ও স¤প্রসারণের লক্ষ্যে, রাজশাহী শহরের গন্ডি পেরিয়ে অদূর ভবিষ্যতে তারা ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্রগ্রামেও নির্মাণ করবেন অত্যাধুনিক ডিজাইনের বহুতল ভবন বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুম সরকার। সবুজের এই নগরীর সমন্বয়ে নিজেদের তৈরিকৃত প্রতিটি এ্যাপার্টমেন্টে প্রকৃতি ও সবুজায়নের ছোয়া থাকবে বলেও জানান চেয়ারম্যান মাসুম সরকার।

উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যান মাসুম সরকার উপস্থিত সকলকে জানান, রাজশাহী নগরীতে চোঁখ ধাঁধানো বহুতল ভবনগুলো আধুনিক ও সর্বোচ্চমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনির সমন্বয় ও অন্যান্য সকল সুবিধা সম্বলীত পন্থায় তৈরি করা হচ্ছে রাঙাপরির বহুতল ভবনগুলো।

তিনি আরও বলেন, একজন ব্যক্তির যেহেতু সর্বোচ্চ চাওয়া পাওয়া একটি সুন্দর ও ছিমছাম বাড়ি বা ফ্ল্যাট।

তাই ক্রেতা ও বসবাসকারিদের স্বপ্নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ক্রেতাদের সাধ্যের মধ্যে আমরা আমাদের প্রতিটি অ্যাপার্টমেন্ট নির্মাণ করে থাকি তিনি আরও বলেন, অ্যাপার্টমেন্ট হস্তান্তরের প্রতিশ্রুতি রক্ষায় সেই প্রথম থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রাঙাপরি ডেভেলপার্স এন্ড প্রপার্টিস এর কনস্ট্রাকসন ডিপার্টমেন্ট। তারই ধারাবাহিকতায় নগরীর আরও একটি প্রাইম লোকেশনে ‘নূরী’স পদ্মা স্কাই হাইটস’ নামের আরো একটি নান্দনিক ভবন নির্মাণ কাজের আজ উদ্বোধন হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31