IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন 

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন 

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে মানববন্ধন করেছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় উচ্চস্বরে সবাই বলতে থাকে, ‘সেকেন্ড টাইম ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার।’

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনাকালে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন তাদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি বাতিল করার দাবিও জানান তারা। 

মানববন্ধনে মদিনাতুল উলুম কামিল মাদরাসার শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, করোনা কালীন ক্ষতি পুষিয়ে দিতে ৫বছর পর ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম চালু করেন রাবি প্রশাসন। কিন্তু ২০২০ সালের ব্যাচের থেকে আমরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমাদের অধিকার কেন হরণ করা হচ্ছে। আমাদের দাবি একটাই সেকেন্ড টাইম বহাল চাই।

বরেন্দ্র কলেজের আরেক শিক্ষার্থী খালেদ বলেন, করোনার কালীন আমরাও তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমাদের সাথে কেন এমন অবিচার করছেন রাবি প্রশাসন? সেকেন্ড টাইম ভিক্ষা নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আমাদেরকে কেন সীমাবদ্ধ করে রাখা হচ্ছে। আমরা এসব অন্যায় সহ্য করবো না। রাবি প্রশাসন যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।  

রাজশাহী কলেজের শিক্ষার্থী বাদশা বলেন, আমাদের ভর্তি পরীক্ষায় সময় সেকেন্ড টাইমাররা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারাই বেশি চান্স পেয়েছে। এতে আমাদের ভর্তি সিট কমে যায়। এ কেমন অবিচার? আমরা চাই এবারও সেকেন্ড টাইম বহাল রাখা হোক। রাবিতে সিলেকশন সিস্টেম বাতিল করতে হবে কারণ এখানে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়।

এসময় মানববন্ধনে রাজশাহী নগরীর বিভিন্ন কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31