ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাজিহাটা নিবাসী অ্যাডভোকেট জুবায়ের হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩০ নভেম্বর) ভোর ৫টায় নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
এদিন বাদ আসর মনিবাজার চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর মহিষবাথান গোরস্থানে তাকে দাফন করা হয়।
অ্যাডভোকেট জুবায়ের হোসেনের ছেলে হৃদয় রনি মঞ্চ, বেতার ও টিভির অভিনয় শিল্পী, মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক, রাজশাহী ছড়া সংসদের নির্বাহী সদস্য এবং রাজশাহী ডায়বেটিস জেনারেল হাসপাতালের স্টোর অফিসার।
জুবায়ের হোসেনের মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


