IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> বাঘায় বিএনপির তিন নেতা গ্রেপ্তার

বাঘায় বিএনপির তিন নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাঘা থানায় দায়ের করা মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ হোসেন।

বুধবার (৩০ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, গত ১৯ নভেম্বর পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাঘা থানায় মামলা দায়ের করা হয়। উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার নাসিম বাদি হয়ে ১৯ নভেম্বর রাতে মামলাটি রজু করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দস্তুল হোসেনকে। এছাড়া এজাহারে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা কেশবপুর স্কুল ও কলেজ মাঠে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছে। রাত ১০টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা বোমা ও ককটেল ফুটিয়ে চলে যান। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল ও ৬০/৭০ টি বাঁশের লাঠি উদ্ধার করেন।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তবে গ্রেপ্তার করেও সমাবেশ বাঁধাগ্রস্ত হবেনা বলে ধারণা আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31