IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রহনপুরে অন্তঃসত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রহনপুরে অন্তঃসত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এলিজা (২০) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার তার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আখের আলীর স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। প্রায় ২ বছর পূর্বে তাদের বিয়ে হয়।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, ওই গৃহবধুকে তার স্বামীর বাড়ির লোকজন শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসার সময় পরিবারের লোকজন সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে বলে চিকিৎসককে জানায়। পরে পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়ার কথা জানতে পারে। পরে রাতে তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

তবে অন্য একটি সূত্রে জানা গেছে, বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়ার জের ধরে ওই গৃহবধু বাড়ির শয়নকক্ষের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। আত্মহত্যার কিছু আলামত পাওয়া গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার উদ্ধারকৃত লাশের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31