IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এমপি মনসুর রহমান

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এমপি মনসুর রহমান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে। সাংসদ ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে সাংসদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সাংসদের ব্যাক্তিগত সহকারী ও পরিবারের স্বজনরাও তার সাথে গেছেন।

জানা গেছে, গত ২২ আগস্ট সাংসদ ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ ভাইরোলজী ল্যাব থেকে রিপোর্ট দেয়া হয়। পরদিন ২৩ আগস্ট দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে থাকেন সাংসদ।

খবরটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংসদের খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন। এরপর সাংসদ ডাঃ মনসুর রহমানকে সোমবার সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে সংসদ সদস্য ডাঃ মনসুর রহমানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা সহ করোনা উপসর্গ নেই বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930