IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও থ্রি হুইলার চালিত মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত ও আহত হয়েছে আরও ৮ যাত্রী।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালাপাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। এদের মধ্যে এরফান আলি কালিগঞ্জ, বিনোদপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ নামে এক বৃদ্ধ যাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন। বাকিদেরকে জেলা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। 

আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে সুজন, সাহাপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শামীম, দুর্লভপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে গোলাম নবী, নাচোল উপজেলার মহিবুর রহমানের শাহিন আলম, রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে খাইরুল, এই উপজেলার শীতলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে নাসিম। গুরুতর আহত মাহিন্দ্রার ড্রাইভার ও নিহত বৃদ্ধের নাম-পরিচয় যায়নি। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31