ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর-কানসাট সড়কের চৌডালা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার চৌডালা ইউনিয়নের বেনিচক গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে মুনতাজ আলী (৭৫) সাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news