IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুলের গ্রিন জোনে ২৩টি রকেট হামলা, নিহত ৮

কাবুলের গ্রিন জোনে ২৩টি রকেট হামলা, নিহত ৮

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আবাসিক এলাকায় অন্তত ২৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে আটজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৩০ জন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার জন্য দায়ী কারা তা এখনও স্পষ্ট নয়।

তালেবান এই হামলার দায়িত্ব অস্বীকার করে জানিয়েছে, জনসমাগমস্থলে হামলা করা তাদের নীতির সঙ্গে যায় না। খবর বিবিসি ও আল জাজিরার।

তীব্র রকেট হামলার ঘটনাটি ঘটানো হয়েছে কাবুলের কেন্দ্রস্থল ও পূর্বাঞ্চলে। এর পাশেই গ্রিন জোন হিসেবে পরিচিত অভিজাত ও কূটনৈতিক এলাকা অবস্থিত।

শনিবার সকালে চালানো ওই হামলায় অনেক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটি কার থেকে আবাসিক এলাকা লক্ষ করে হামলা চালানো হয়। এমন একটি সময় বড় ধরনের এই হামলার ঘটনা ঘটলো যখন তালেবান-মার্কিন সরকার আলোচনা শুরু হতে যাচ্ছে।

কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আলোচনা শুরুর ঠিক আগ মুহুর্তে হামলাটি চালানো হয়। এছাড়া তালেবান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র- সব পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ মুহুর্ত এখন।

কয়েক মাস ধরে ত্রিপাক্ষিক শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।

ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝমাঝি সময়ের মধ্যে ২ হাজার সেনা কমিয়ে ৩ হাজার মার্কিন সেনা রাখা হবে আফগানিস্তানে। বর্তমানে দেশটিতে সামরিক কৌশলগত ও প্রশিক্ষণ কাজে ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

তবে মার্কিন সেনা কমিয়ে আনার পর আফগানিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনা বেড়ে যেতে পারে এবং সেখানকার সরকার ও মার্কিন স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

হামলা বেড়ে গেলে আফগান সামরিক বাহিনীর সেগুলো এককভাবে মোকাবেলা করার সামর্থ্য নেই বলেও মনে করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31