IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাঁশখালীর পাঁচ মেম্বার শোকজ

বাঁশখালীর পাঁচ মেম্বার শোকজ

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকের আহমদকে মারধরের ঘটনায় পাঁচ মেম্বারকে শোকজ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রোববার (১৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান তাদের কারণ দর্শানোর এই নোটিশ প্রদান করেন। তবে কতদিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে তা উল্লেখ করা হয়নি।

অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

অভিযুক্ত পাঁচ ইউপি সদস্য হলেন- পুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য মো. মনির উদ্দীন, ৬নং ওয়ার্ড সদস্য ফরিদ আহমদ, ৭নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান, ৯নং ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ।

এর আগে গত ২৮ নভেম্বর অভিযুক্ত পাঁচ সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪)(ঘ) ধারা মোতাবেক বরখাস্তের সুপারিশ করে স্থানীয় সরকার সচিবের কাছে পত্র পাঠান চট্টগ্রামের জেলা প্রশাসক। এই চিঠির আলোকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, গত ২৩ নভেম্বর দুপুর ১২টার দিকে ইউপি সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে অন্য সদস্যরা ইউপি সচিব জাকের আহমদের কক্ষে প্রবেশ করেন। এসময় সচিবের সঙ্গে তারা পরিকল্পিতভাবে তর্কে লিপ্ত হন। এর আগেও অভিযুক্ত সদস্যরা ইউপি সচিবকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন।

অভিযুক্তরা ঘটনার দিন দায়িত্ব পালনকালে সচিবকে বেধড়ক কিলঘুষি, লাথি মারতে থাকেন এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে বুকে, পিঠে মারাত্মক জখম করেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পরদিনই জড়িতদের শাস্তি দাবি করে বাঁশখালী ইউপি সচিব সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের প্রেরিত চিঠির আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পত্র পাঠান তৎকালীন জেলা প্রশাসক মমিনুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728