IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১ 

বিএসএফ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারতে অবৈধভাবে গরু আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মো. শামিম রেজা (২৫) নামে এক রাখাল নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক রাখাল। সোমবার (১৯ ডিসেম্বর) ভোররাতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ওপারে ভারতের চাঁদনিচক এলাকার মরাগঙ্গা নদীতে এ ঘটনা ঘটেছে।

শামিম শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। আহত গুলিবিদ্ধ রাখাল একই উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের পোড়াপাড়া মহল্লার মৃত সোহবুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৩)। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মরদেহ ভারতের মাটিতেই ছিল বলে জানিয়েছে নিহতের পরিবার।

শামিম রেজার মা শেরিনা বেগম বলেন, এর আগে কোনোদিন আমার ছেলে ভারতে যায়নি। হঠাৎ করে গতকাল সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়েছে, রাতে আর আসেনি। হঠাৎ সকালে উঠে শুনছি বিএসএফের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। কিন্তু কীভাবে কী হলো আমি জানি না। এখন পর্যন্ত আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। 

নিহতের স্বজন মোশাররফ হোসেন বলেন, রোববার সন্ধ্যায় গরু আনার জন্য কয়েকজন রাখালের সঙ্গে ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শামিম রেজা। এরপর অন্যরা বাড়ি ফিরে এলেও নিখোঁজ রয়েছে শামিম। ফিরে আসা গরুর রাখালরা জানান, শামিম রেজা বিএসএফের গুলিতে মারা গেছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, গতরাতে ১০-১২ জন রাখাল মিলে ভারতে গরু আনতে যায়। তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দুই কিলোমিটার ভেতরে বিএসএফ চাঁদনিচক ক্যাম্পের কাছে মরাগঙ্গা নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামিম রেজা। এছাড়া হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন শরিফুল ইসলাম। নিহত ও আহত ব্যক্তির বাড়িতে পুলিশ এসে ঘিরে রাখলেও তারা দুইজন কোথায় আছে তা জানা যায়নি।

তিনি বলেন, আহত শরিফুলকে রাজশাহীর কোনো এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেঁচে যাওয়া অন্য রাখালরা একত্রিত হয়ে মরদেহ উদ্ধার করে আনার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি শুধু রক্ত দেখে ফিরে এসেছে। তাদের ধারণা বিএসএফ অন্য ঘটনার মতোই মরদেহ গুম করে দিয়েছে।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, সকাল থেকেই পুলিশের মাধ্যমে সীমান্তে গরু আনতে গিয়ে হতাহতের ঘটনা শুনেছি। এতে একজন মারা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। কিন্তু তাদের পরিবার পুলিশি হয়রানি থেকে বাঁচতে মুখ খুলছে না এবং পুলিশ বা বিজিবিকেউ কিছু বলছে না। আহত ব্যক্তিকে গোপনে চিকিৎসা দিচ্ছে তার পরিবার।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেন, সকাল থেকেই এমন নিহতের গুঞ্জন আমরাও শুনেছি। তবে নিহত বা আহতদের পরিবার এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। এ বিষয়ে তারা জানালে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে। এ নিয়ে বিজিবি সদস্যরাও মাঠে কাজ করছে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31