ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের আলিমনগর গ্রামে থেকে মালিকবিহীন ০২ কেজি ৫৭০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে ৫৩ বিজিবি এর টহল দল।
৫৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে ২০ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা ৫টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে বাখের আলী বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/২-এস হতে ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের আলিমনগর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২ কেজি ৫৭০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর।


