ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় নসিমনের ধাক্কায় উজ্জল শেখ (৩৫) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিক কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল শেখ উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাবমোড় এলাকার হাতেন শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উজ্জল শেখ খোকসা বাসস্ট্যান্ড হয়ে বাইসাইকেল যোগে নিজ বাড়ী যাওয়ার পথে গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধ নসিমন তাকে ধাক্কা দেয়। এতে উজ্জ্বল শেখ সাইকেল সহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্বল শেখকে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় উজ্জ্বল শেখ নামে একজন নিহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় গরু বোঝায় নসিমনটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।


