IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রংপুর সিটি নির্বাচনে ঝুঁকিপূর্ণ ৮৬ কেন্দ্র

রংপুর সিটি নির্বাচনে ঝুঁকিপূর্ণ ৮৬ কেন্দ্র

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : একদিন পরই রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট। আজ শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনে ২২৯টি কেন্দ্রে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯। এরই মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করেছে কমিশন। কেন্দ্রে নেয়া হচ্ছে ইভিএম। কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এরমধ্যে ৮৬টি কেন্দ্র ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

নগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ওই কর্মকর্তা জানান, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রের মধ্যে কোতোয়ালি থানায় ৩৭টি, তাজহাট থানায় আটটি, মাহিগঞ্জ থানায় নয়টি, হারাগাছ থানায় নয়টি, পরশুরাম থানায় ১৩টি ও হাজিরহাট থানায় ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

কী কারণে এসব কেন্দ্র ঝুঁকিতে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এসব কেন্দ্রে ভোটার বেশি। কেন্দ্রে সীমানা প্রাচীরও নেই। কেন্দ্র এলাকায় অতীতে সংঘাত হয়েছে। তাই এগুলোকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে।

এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। রংপুর সিটি এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নগরীতে রোববার রাত থেকে ১১ প্লাটুন বিজিবি, ১৭ প্লাটুন র‍্যাব ও ৩৩ প্লাটুন পুলিশ থাকবে। মাঠে থাকবে ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে সব আয়োজন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর। আশা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31