IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে নতুন বছরে?

প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে নতুন বছরে?

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছর শুরু হতে আর মাত্র বাকি ৬ দিন। নতুন বছরে জীবন নিয়ে নানা প্রত্যাশা থাকে সবারই। ফেলে আসা বছরের দুখ-দুর্দশা কাটিয়ে যাতে নতুন বছর শান্তিতে থাকা যায় সে চেষ্টা করেন কমবেশি সবাই।

সবাই চান নতুন বছর যেন হয় সুখ ও সমৃদ্ধির। ঠিক তেমনই অবিবাহিতরা হয়তো পরিকল্পনা করছেন নতুন বছরে বিয়ে করার, কিংবা অনেকে হয়তো প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছেন পছন্দের মানুষটির সঙ্গে!

সব মিলিয়ে নতুন বছরে প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে, তা জেনে নিন রাশিফল অনুযায়ী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের জীবনের অনেক কিছুরই আগাম আভাস পাওয়া যায়। যা রাশিফল অনুযায়ী খুঁজে বের করেন জ্যোতিষবিদরা।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন নতুন বছর উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে পারে। বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত বেশিরভাগ বিবাহিতদের মধ্যে নানা ধরনের সমস্যা লেগে থাকতে পারে। তবে বছরের শেষ সময়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইচ্ছাপূরণে আপনাকে সাহায্য করবে।

বৃষ রাশি

যারা বিয়ে করতে বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা করছেন তাদের জন্য নতুন বছর শুভ সময় আনবে। নতুন জীবন শুরু করার আদর্শ সময় আসছে বৃশ রাশিদের জন্য।

রাশিফল অনুযায়ী, নতুন বছর সঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটবে আপনার। প্রেমের সম্পর্কও দৃঢ় হবে। যারা দীর্ঘদিন প্রেম করে আসছেন তাদের মধ্যে পরিণয় ঘটতে পারে নতুন বছরেই।

মিথুন রাশি

প্রেম ও দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে মিথুনের। ২০২৩ সাল এই রাশির জাতক-জাতিকাদের বিয়ে করার আদর্শ বছর। তবে আপনি যদি মনের মতো সঙ্গী খুঁজে না পান তাহলে কিছুদিন অপেক্ষা করুন।

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকারা আত্মকেন্দ্রিক হলেও দায়িত্বশীল সঙ্গী। বিশ্বস্ত ও সহানুভূতিশীল এই রাশির জাতকরা পছন্দের মানুষকে নিয়ে অনেক চিন্তা করেন, যত্ন ও সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন। নতুন বছর সিংহ রাশির জাতিকাদের পারিবারিকভাবে বিয়ের সম্ভাবনা আছে।

কন্যা রাশি

কন্যার এই বছর প্রেম ও বিয়ে নিয়ে অনেক কিছু ঘটবে। যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়িত ও বিয়ের পরিকল্পনা করছেন ২০২৩ সাল তাদের জন্য সুখকর নাও হতে পারে।

বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর মাসে সাবধানে থাকুন। এর পরে পছন্দের মানুষের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন। এপ্রিলের আগে বা অক্টোবরের পরে তাদের জন্য উপযুক্ত হবে।

তুলা রাশি

সঙ্গীর সঙ্গে নতুন বছর খুব ভালো সময় কাটবে। যারা এখনো অবিবাহিত ও এ বছর বিয়ে করার পরিকল্পনা করছেন, তাদের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর মাস অনুকূলে নাও হতে পারে। তাই এখনই আপনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

বৃশ্চিক রাশি

নতুন বছরে বৃশ্চিকের মিশ্র অভিজ্ঞতা হবে। তবে সঙ্গীকে সব সমস্যায় পাশে পাবেন তারা। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যারা পছন্দের মানুষকে বিয়ের কথা ভাবছেন তারা সফল হবেন। অবিবাহিতদের প্রচুর ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে।

ধনু রাশি

বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধনুর জীবনে প্রেম ও সঙ্গীর ভাগ্য ভালো। জুলাইয়ের শেষ সপ্তাহে যে জাতকরা সঙ্গীকে বিয়ে করতে চান, তারা সমস্যায় পড়তে পারেন।

আপনি যদি বিবাহে আগ্রহী হোন বা কাউকে প্রস্তাব দিতে চান, তবে জুলাই থেকে সেপ্টেম্বর আপনার পক্ষে বেশ প্রতিকূল হবে।

মকর রাশি

এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়টি আপনার জন্য বিশেষভাবে সুবিধাজনক। যদি আপনি কিছু সময়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন ও সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করাতে চাচ্ছেন তারা বিষয়টি আপাতত স্থগিত রাখুন। কারণ আপনার জন্য এই সময় সমস্যার কারণ হতে পারে। এখনই বিয়ে বা প্রেমের প্রস্তাবে হ্যাঁ বলবেন না।

কুম্ভ রাশি

বছরের মধ্যবর্তী সময় কুম্ভর জন্য হতাশা নিয়ে আসবে। বিশেষত যারা বিয়ে করতে পাচ্ছেন না, তাদের জন্য। জুলাই মাসে, শুক্র বিপরীতমুখী হতে শুরু করবে ও সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিবাহ-সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়া এই পরিস্থিতিতে ভুল হবে।

মীন রাশি

যারা সবেমাত্র নতুন সম্পর্ক শুরু করেছেন বা বিয়ের পরিকল্পনা করছেন তারা সতর্ক থাকুন। বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্পর্কে সমস্যা হতে পারে।

সূত্র: আজতাক

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ