ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন মল্লিকপুর গ্রামে হত দরিদ্র ৮০ জন নারী ও শিশুর মাঝে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখার সহযোগিতায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহীর আঞ্চলিক প্রধান রেজাউল ইসলাম।
তিনি বলেন, হত দরিদ্র জনগোষ্ঠির মাঝে ফাস্ট সিকিউরিটি ব্যাংক সর্বদা সহযোগিতা করে থাকে। তিনি দরিদ্র জনগোষ্ঠির পাশে সমাজের বৃত্তবানদেও সহযোগিতার আহŸান জানান।

বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের শাখা প্রধান মতিয়ার রহমান। অতিথিবৃন্দ হত দরিদ্র নারী ও শিশু সদস্যদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
এসময় উপন্থিত ছিলেন, ফাস্ট সিকিউরিটি ব্যাংক, রাজশাহী এর বিনিয়োগ প্রধান এ কে এম মেসবাহ উর রহমান ও লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পালসহ ৮০ জন সুবিধা বঞ্চিত নারী ও শিশু সদস্য প্রমুখ।


