IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবিতে ‘মিডিয়া বাকস্বাধীনতা’ ও ‘লিখন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

রাবিতে ‘মিডিয়া বাকস্বাধীনতা’ ও ‘লিখন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইমেরিটাস অধ্যাপক ড. এ. কে. এম. আজহারুল ইসলাম রচিত ‘মিডিয়া বাকস্বাধীনতা ও ইসলামোফোবিয়া’ ও রাবি লেখক ফোরামের রচিত ‘লিখন’ নামের ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে শিক্ষক লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে দুটি পর্বে বইগুলো উন্মোচন করা হয়।

প্রথম পর্বে মিডিয়া বাকস্বাধীনতা ও ইসলামোফোবিয়া বইটি উন্মোচন করা হয়। অধ্যাপক ড. আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ইতিহাস গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দের সঞ্চলনায় কি-নোট উপস্থাপন করেন ড. ফজলুল হক তুহিন। গ্রন্থটির উপর মূল আলোচনা পেশ করেন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাবি লেখক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মাদ শরীফুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন, লেখক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেতাউর রহমান।

বিশেষ অতিথি সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, মানুষ লেখা প্রকাশ না করলে তা হারিয়ে যায়। আজ কেউ আর পড়তে চায় না। সবাই দেখার প্রতি আকৃষ্ট হয়ে আছে। কেউ এখন আর জ্ঞানের গভীরে যেতে চায় না। লিখন বইটিতে যুগোপযোগী বিষয়ে বিষয়ে আলোচনা করা হয়েছে। 

আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বর্তমানে মিডিয়া তরুণ শিক্ষার্থীদের নেতিবাচক প্রভাব গ্রাস করে ফেলেছে। এখানে প্রতিনিয়ত ইসলামকে বিকৃতি করা হচ্ছে। ‘লিখন’ বইটি তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করবে এবং আগামী সমাজ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, মিডিয়া বাকস্বাধীনতা বইটি খুব সুন্দর নামে লেখক আমাদের উপহার দিয়েছেন। আজ মানবতাবাদ নাম দিয়ে একদল লোক ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বর্তমান যুগের চাহিদার আলোকে বইটি খুবই মূল্যবান একটি বই। বর্তমানের আলোকে এ বইটি পড়ে মানুষ সহজে ইসলামকে ভালো ভাবে চর্চা করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন, ইসলামিক স্টাডিজের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জামিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন, অধ্যাপক ড. মনিরুল হক।

আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মোহাম্মদ হারুন অর রশীদ, অধ্যাপক ড. কামরুজ্জামান ফিটু, অধ্যাপক জি এম শফিউর রহমান, অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা, অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও প্রবন্ধকার সরদার আবদুর রহমান, কবি সায়ীদ আবুবকরসহ অন্যন্য অধ্যাপকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31