ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলা হল রুমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা-ফাতেমাতুজ্-জোহ্রা, সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আরিফুল কবির, অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজাহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল-আমিন বিশ্বাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, হযরত আলীসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।


