IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিদায় ২০২২, স্বাগত ২০২৩

বিদায় ২০২২, স্বাগত ২০২৩

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পণ্যের দাম বৃদ্ধি আর ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিশ্বকাপ অর্জন এসবের মাঝেই শেষ হলো ইংরেজি বছর ২০২২। পুরোনো বছরকে বিদায় জানিয়ে এলো নতুন বছর। স্বাগত ২০২৩। শুভ নববর্ষ।

করোনা মহামারির কারণে গত কয়েক বছর পানসে ছিল নববর্ষ উদযাপন। তবে লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, ভ্রমণ নিষেধাজ্ঞা এখন অনেকটাই শিথিল বিশ্বের অধিকাংশ দেশে। নববর্ষ এবার অনেকেই বর্ণাঢ্যভাবে উদযাপন করেছে। সিডনি নববর্ষ ২০২৩ উদযাপনের প্রধান শহরগুলোর মধ্যে একটি যেটি গত দুই বছর ধরে লকডাউনের আওতায় ছিল। করোনার ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল শহরটিতে। অস্ট্রেলিয়ার সীমান্ত আবার চালু হয়েছে। এবার সিডনিতে নববর্ষ উদযাপনে সামিল হয়েছে লাখ লাখ মানুষ।

সিডনি কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন বা টেলিভিশনে নববর্ষ উদযাপনের আয়োজন উপভোগ করেছে।

২০২২ সাল কারও কাছে আনন্দের হলেও কারও কাছে বিষাদের। এই বছর ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। ব্রাজিলিয়ান ফুটবল আইকন পেলে চলে গেলেন সমপ্রতি। একই সঙ্গে বিশ্বনেতাদের একজন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও মারা গেছেন এ বছর।

অপরদিকে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গোটা বিশ্বে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নামে। জ্বালানি তেলের বাজারও বছরজুড়ে ছিল অস্থিতিশীল। তবে বিশ্বের অন্যান্য অনেক দেশেই বর্ষবরণে জমকালো অনুষ্ঠান হয়েছে। বিশেষ করে আর্জেন্টাইনদের কাছে এবারের বর্ষবরণ উদযাপন একটু ভিন্ন রকম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news