ধূমকেতু প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে নবনির্মীত মিনি গ্যালারীর উদ্বোধন শেষে বিদ্যালয়ের অফিস সহকারির বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে গ্যালারির উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল।
গ্যালারী উদ্বোধন শেষে বিদ্যালয়ের অফিস সহকারি মোজাম্মেল হকের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং। অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন, সরকারি উন্নয়ন বরাদ্দ, বাস্তবায়ন এবং সমস্যাসহ নানা দিক নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


