IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> তানোরে খাল খনন কাজের উদ্বোধন

তানোরে খাল খনন কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) গুড়ইল চককাজিজিয়া খাল খননের উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরের দিকে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

গুড়ইল চক কাজিজিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, পাচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, এসও রিপন, সমিতির সহসভসপতি ইউনুস, একরামুল, নাজমুল, মাহবুর রহমান সান্টু, রবিউল ইসলাম বুলার, হাবিবুর রহমান প্রমুখ।

এসময় সমিতির সদস্য ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী সাইদুর রহমান জানান, দীর্ঘ ৫ কিলোমিটার খাল খনন কাজের বাস্তবায়ন করছেন এলজিইডি। এর বিপরীতে বরাদ্দ প্রায় ৩০ লাখ টাকা।

সমিতির সভাপতি জানান, খাল খননের পর দুটি ক্রসড্রাম ও সমিতির কার্যালয় নির্মাণ হবে। সবমিলে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। জেলার মধ্যে এই খালটি অনুমোদন হয়েছে। উঁচু এলাকা খাল খনন হলে মাছ চাষ ও সব ধরনের চাষাবাদ করতে পারবেন। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31