IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ : লিটন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ : লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন প্রদান, ছাত্রলীগের নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান, ছাত্রলীগের তিন শহীদকে মরোণত্তর সংবর্ধনা প্রদান ইত্যাদি কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) দুপুরে রাজশাহী কলেজে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারাপাড়স্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কাটা, আলোচনা সভা, ৫০জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দুইজন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান, ছাত্রলীগের তিনজন শহীদকে মরোনত্তর সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশ ইতোমধ্যে হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক আগে এমডিজি অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যে লক্ষ্য রয়েছে, সেটি ২০৩০ সালের মধ্যেই ইনাশাল্লাহ বাস্তবায়ন হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সরকার চারটি ভিত্তি নির্ধারণ করেছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশের ধারণাকে নিয়েও ব্যঙ্গ করতে পারে, তারা মানুষকে ভুল বোঝাবে। তাদের বাঁধা হয়ে দাঁড়াতে হবে, অপচেষ্টা ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে খালেদা জিয়া ছাত্রদলের নেতাকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমাদের নেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়েছিলেন। সেদিনই বোঝা গেছিল শেখ হাসিনা কত সূদূর প্রসারী চিন্তা করেন আর খালেদা জিয়া কোন স্তরে চিন্তা করেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি ঘোষণা দিয়েছে, তারা সারা বছর আন্দোলন করবে। তাদের কখন কোন ঘোষণা হয়, ঠিক নাই। একবার বলে আমরা ২৭ দফা দিলাম, আমরা রাষ্ট্র মেরামত করবো। যারা ক্যান্টনমেন্ট থেকে দল গঠন করেছে জিয়াউর রহমানের মাধ্যমে, গণতান্ত্রিক সরকার প্রধানকে হত্যা করে অপসারণ করেছে, জেলখানায় হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, তারা করবে রাষ্ট্র মেরামত?। যারা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪/৫ বছর ধরে কারফিউ দিয়েছিল, তারা করবে রাষ্ট্র মেরামত?। যারা এদেশের যুব কমপ্লেক্সে আর ইয়াং ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, তারা করবে রাষ্ট্র মেরামত?। যারা লুটপাট, ডাকাতিতে শীর্ষ স্থানে, টাকা পাচার করে সয়লাব করে দিয়েছে, তারা নাকি করবে রাষ্ট্র মেরামত। বিএনপি আপনাদেরকে রাষ্ট্র মেরামত করতে হবে না। ওটার জন্য শেখ হাসিনা আছেন, আমরা আছি, ছাত্রলীগ আছে। আমরা রাষ্ট্র মেরামত করে ফেলেছি অলরেডি। আপনারা দয়া করে আপনাদের দলকে মেরামত করেন। তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

মঞ্চে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টায় নগর ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31