ধূমকেতু প্রতিবেদক, তানোর : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশাল কেক কেটে ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) বিকেলে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালী বের করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালী।
এসময় আওয়ামী লীগের পার্টি অফিসে ছাত্র লীগের নেতাকর্মীদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষ করে কেক কাটা হয়।
উপজেলা ছাত্র লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার বাদশা, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাসেম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, যুবলীগ নেতা পংকজ কুমার দাস, রাব্বি আল আমিন প্রমুখ।


