IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> তানোরে নারী নেতৃত্বের অহংকার ভাইস চেয়ারম্যান সোনিয়া

তানোরে নারী নেতৃত্বের অহংকার ভাইস চেয়ারম্যান সোনিয়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজনীতি থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ছেয়ে গেছে মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদারের তৎপরতায় নারীর নেতৃত্ব। বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নারী নেতৃত্ব গড়ে তুলেছেন সোনিয়া সরদার।

এছাড়াও পাড়া-মহল্লার বেকার নারীদের উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে করে দেওয়া হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। ফলে তানোরের নারীরা অবহেলিত জীবন থেকে মুক্তি পেয়ে নিজের কর্ম নিজে করে সমাজে ঘুরে দাড়াচ্ছেন শতশত নারী। ]

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের এমন নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারীদের নিজের পায়ে দাঁড় করানোর নেতৃত্ব মন কেড়েছে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতেও সোনিয়া সরদারের ভূমিকা অপরিসীম। যখন যেখানে দলীয় সভা সমাবেশের ডাক দেয়া হয় সেখানেই সোনিয়া সরদারের নেতৃত্বে নারীদের বহর নিয়ে উপস্থিতি হওয়ার দৃশ্য দেখা যায়।

কলমা ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার পলি বলেন, একসময় তানোরের অনেক নারীরা অবহেলিত বেকার জীবন কাটাতেন। চক্ষু লজ্জার ভায়ে বাড়ির বাহিরে যেতেন না। অভাব নিয়ে চলতো সংসারে অশান্তি। যার জন্য প্রতিনিয়ত সমাজে বেড়েই চলে ছিলো নারী নির্যাতনের প্রবণতা। কিন্তু এখন অনেকটাই বদলে গেছে তানোরের নারীদের জীবন মানোন্নয়ন। যা শুধু একমাত্র সোনিয়া সরদারের জন্য সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সোনিয়া সরদারের তদারকিতে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রকৃত বেকার নারীদের যাচাই বাছাই করে সেলাই দর্জির প্রশিক্ষণ,মাসরুম চাষ,ফ্যাসন ডিজাইনার প্রশিক্ষণসহ বিভিন্ন কাজের উপরে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আজ নারী নেতৃত্বে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে সোনিয়া সরদারকে।

তানোর পৌর মহিলা লীগের সভানেত্রী নাসরীন জানান,আজ সোনিয়া সরদারের জন্য তানোরের নারীরা অবহেলিত বেকার জীবন থেকে বিভিন্ন প্রশিক্ষন শেষ করে নিজের কর্ম নিজে করে দাঁড়াতে শিখেছে। তার মত সমাজসেবিকা প্রতিটি উপজেলায় প্রয়োজন।

তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার জানান, তিনি প্রতিনিয়ত নারীদের জীবন মানোন্নয়নে তাদের আপদ বিপদে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেন। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31