IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে পৃথক দুটি প্রোগ্রামের মাধ্যমে সাড়ে তিন হাজার জন মানুষের মাঝে কবল বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বেলা ১২টায় নগর ভবনের গ্রিনপ্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪০০ জনের হাতে কম্বল তুলে দেন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান। এর মাধ্যমে রাজশাহী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৪০০জন, উলামা কল্যান পরিষদের ১০০০ জন, দিনের আলো হিজড়া সংঘের ২০০জন, বিজয় প্রতিবন্ধী সংঘের ২০০জন ও কিশোর ফুটবল একাডেমির ২০০জনকে কম্বল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে আরো দুটি শৈত্য প্রবাহ হতে পারে। মানুষের শীতের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।

এসময় উপস্থিত ছিলেন. উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, জোন কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।

এদিকে খুলিপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশাদ, শ্রমিক নেতা আরিফ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31