IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র মতবিনিময় সভা

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ জানুয়ারী) বেলা ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত নগরীর মহিষবাথানস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

সভায় প্রধান অতিথি ছিলেন, এনবিকেপিএসএস মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। সভায় অত্র সোসাইটিভূক্ত কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি ছিলেন, এনবিকেপিএসএস রাজশাহী বিভাগের সদস্য সচিব ইয়াকুব আলী, কেন্দ্রীয় কমিটর দপ্তর সচিব লুৎফুল্লাহ, নীলফামারী জেলার সভাপতি এমদাদুল হক, নাটোর জেলা সচিব মোহাম্মদ আলী, চাপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, নুরুল ইসলাম, রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন।

এসময় বিভিন্ন থানা কমিটির সভাপতি, সচিব ও রাজশাহী মহানগর কমিটির নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, কিন্ডারগার্টেনগুলো সরকারের শতভাগ শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। সেইসাথে এসডিজি পুরণে সহায়াতা করছে। কিন্ডারগার্টেন সমূহের নানাবিধ সমস্যা থাকলেও তারা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে অত্র সোসাইটিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্নভাবে তিনি কাজ করে যাচ্ছেন। অনেক সময় বিড়ম্বনাতে পড়লেও তিনি পিছু হটেননি। তাঁকে সহযোগিতা করেছেন রাজশাহী মহানগর ও জেলার শত শত কিন্ডারগার্টেন স্কুলের কর্ণধারগণ। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে যতদিন বেঁচে আছেন ততদিন তিনি সেবা করে যাবেন বলে উল্লেখ করেন। সেইসাথে অত্র সোসাইটির নিয়মকানুন মেনে সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার আহ্বান জানান স্বপন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31