IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে রোটারি ক্লাবের উদ্যোগে ৩০ জনের চোখের ছানি অপারেশন

রাজশাহীতে রোটারি ক্লাবের উদ্যোগে ৩০ জনের চোখের ছানি অপারেশন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিনামূল্যে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন ও বাগমারা গণিপুর ইউনিয়নের ৩০ জন বয়স্ক নারী ও পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) সকাল থেকে রোটারি ক্লাব অব উত্তরার ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সমন্বয়ে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ লাইন্স চক্ষু হাসপাতাল এবং শতফুল বাংলাদেশের সহযোগীতায় এ অপারেশন কার্যক্রমের আয়োজন করা হয়।

এর আগে, রাজশাহীর রোটারি ক্লাব অব পদ্মা, লাইন্স চক্ষু হাসপাতাল ও শতফুল বাংলাদেশের সহযোগিতায় মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে রোটারি ক্লাব অব উত্তরা। ক্যাম্পে ২১৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। তাদের মধ্যে আজ ৩০ জনের চোখের ছানি অপারেশন হয়েছে।

রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম বলেন, আমরা বিনামূল্যে চক্ষু ক্যাম্পের ২য় পর্যায়ের ১ম সপ্তাহে আজ ৩০ জনের চক্ষু অপারেশনসহ যাবতীয় ব্যবস্থা করতে পেরেছি। আগামী সপ্তাহে বাকীদের অপারেশন শেষ করবো বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি এমএ মান্নান।

আরও উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি রোটার‌্যাক্টর মনির হোসাইন উৎস ও সেক্রেটারী জুলফিকার আলী হায়দার, রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী সরকারী কলেজের প্রেসিডেন্ট পলি রানী ও মেম্বার জান্নাতুল ফেরদৌশ।

এছাড়াও শতফুল বাংলাদেশের সমৃদ্ধি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও কাউছার হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যাম্পে প্রায় ৭১৫ গরীব ও অসহায় মানুষের চিকিৎসা প্রদান করা হয়। এসময় ২১৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। এছাড়াও ষষ্ঠটি ধাপে মোট ২০১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

পরবর্তীতে পর্যায়ক্রমে অবশিষ্ট রোগীদের অপারেশন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31