IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> রাজশাহী >> রাজশাহীতে অসহায় মানুষদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

রাজশাহীতে অসহায় মানুষদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জাতীয় পর্যায়ে বিভিন্ন জেলায় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ব্যবস্থাপনায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় ঈদগাহ মাঠে ৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহীর সেক্টর কমান্ডার, কর্নেল আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি।

এদের মধ্যে ২২০ জন পুরুষ ও ২৮০ জন নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল ও সাধারণ সম্পাদক বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমজাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ছোটবনগ্রাম আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদা খানম, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সারমান আলী, আলহাজ্ব আব্দুস সাত্তার প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বেলা ১২ টা থেকে দেড় টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে রাজশাহী সেক্টর এর মেডিকেল অফিসার ডাঃ মুশাব্বির আহম্মেদ কর্তৃক ১০০ জন পুরুষ এবং ১৭৭ জন মহিলাসহ সর্বমোট ২৭৭ জন স্থানীয় গরীব ও দুঃস্থ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31