IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> চৌবাড়িয়া হাটের আরসিসি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম

চৌবাড়িয়া হাটের আরসিসি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাটের আরসিসি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করছেন ঠিকাদার বলে অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় রোড না দেওয়া, ভরাটে নিম্মমানের বালু ব্যবহার ও রাস্তার পুরাতন ইট দিয়ে এজিং করা, ঢালায়ে সিমেন্ট অল্প পরিমানে দেওয়াসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন স্থানীয় ব্যবসায়ীরা। ফলে রাস্তার টিকসই নিয়ে দেখা দিয়েছে সন্দিহান।

এর আগেও ব্রীজ থেকে হাটের কড়ইতলা পর্যন্ত আরসিসি রাস্তার ঢালায় দেওয়া হয় বৃষ্টির পানির মধ্যে। এবার কড়ই তালা থেকে উত্তর পশ্চিমে ২০০ মিটার আরসিসিসহ মোট ৫ কিলোমিটার নতুন রাস্তা কার্পেটিং করা হবে। কাজের বিপরীতে ৩ কোটি টাকার অধিক বরাদ্দ। রাস্তার কাজ করছেন নওগাঁ জেলা সদর এলাকার ঠিকাদার জনি।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চৌবাড়িয়া হাটের কড়ইতলা থেকে ২০০ মিটার রাস্তাটি আরসিসি ঢালায় দেওয়া আছে। তবে কাজ প্রায় শেষের দিকে। বাকি টুকুতে রোড বিছানো ছিল। অনেক ফাক রেখে রোড বিছানো আছে।

ব্যবসায়ীরা জানান, পুরাতন রাস্তা উল্টিয়ে পুরাতন খোয়া ইট ব্যবহার করা হয়েছে ভরাটের সময় এবং প্রয়োজনের তুলনায় অনেক কম রোড দেওয়া হয়েছে। পর্যাপ্ত পাথর সিমেন্ট ব্যবহার হচ্ছে না। ঢালায়ের সময় নাম মাত্র এলজিইডি অফিসের লোক থাকছেন। সন্ধ্যার আগে ও পরে রোড বিছানো হচ্ছে এবং শীতের সকাল সকালে ঢালায় দেওয়া হচ্ছে। কিছু বললেই ঠিকাদার জনি ও তার মিস্ত্রিরা সাব বলছে রাস্তার কাজ হচ্ছে এটাই অনেক। যে বরাদ্দ হয়েছে তাতে নাকে কাজ করলে লাখ লাখ টাকা লোকসান হবে। সব কিছুর দ্বিগুন দাম। যা কাজ হচ্ছে সেটাই নাকি অনেক।

তিনি আরও বলেন, ঠিকাদার কাজ করবে না, কিন্তু দপ্তরের অনুরোধে কাজ করছেন। রাস্তা উল্টিয়ে আরসিসি ঢালায়ে এঅবস্থা হলে বাকি রাস্তা তো কি ভাবে হবে বোঝাই যাচ্ছে। সব জায়গায় ঘা ওষুধ দিবে কয় জায়গায়। আবার চৌবাড়িয়া বাজার বনিক সমিতির নির্বাচন, ভোট নিয়ে সবাই ব্যস্ত। এর ফাকেই চলছে কাজ।

চৌবাড়িয়া হাটটি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউপির সীমানায় হলেও, তানোর নিয়ামতপুরের সীমান্তবর্তী। সপ্তাহে শুক্রবার বসে বিশাল গরুর হাট। দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার গরু আসে হাটটিতে। তিন উপজেলার সীমান্তবর্তী হওয়ায় লোক সমাগম সর্বত্রই এবং এক অন্যতম ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাটটি।

ঠিকাদার জনির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিক বার ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি।

কাজের দায়িত্বে থাকা মান্দা উপজেলা এলজিইডি অফিসের এসও রায়হান অভিযোগ অস্বীকার করে জানান, ১০ মিলি রোড ব্যবহার করা হচ্ছে, নিয়ম মতই কাজ হচ্ছে।

অফিসের কেউ নেই অনেক জায়গায় রোড দেওয়া হচ্ছে না জানতে চাইলে তিনি জানান, এমন হওয়ার কথা না, হলে ঢালায়ের সময় তুলে নিয়মমতই দেওয়া হবে বলে দায় সারেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31