IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতি মেলা

রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতি মেলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (অব.) অধ্যাপক ‘বঙ্গবন্ধু চেয়ার’ রবীন্দ্রগবেষক ও অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা। উদ্বোধন শেষে সাহিত্য ও সংস্কৃতি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী ঐতিহাসিকভাবে শিক্ষা-সংস্কৃতির ধারক, সাহিত্য-শিল্প বিকাশের পুরোধা। এদেশের পটভূমিকায় বারেন্দ্রীয় ঐতিহ্য লালিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির কেন্দ্র হিসেবে রাজশাহীর প্রসিদ্ধি সর্বজনবিদিত। এছাড়াও প্রাচীন বাংলা থেকেই শিল্প ও সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে। এক্ষেত্রে অসংখ্য প্রতিভাবান ও নিবেদিত প্রাণ লোকান্তরিত মানুষ স্ব-স্ব অবদানের জন্য স্মরনীয় হয়ে আছেন। অক্ষয় কুমার মৈত্রেয়, রমা প্রাসাদ চন্দ, স্যার যদুনাথ সরকার, রজনীকান্ত সেন এঁর মতো ক্ষণজন্মা পুরুষের ধাত্রী শহর রাজশাহী।

‘শিক্ষা নগরী হিসেবে রাজশাহী শহর সর্বাধিক খ্যাত’ উল্লেখ করে রাসিক মেয়র বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন। সমকালীন মানুষ, সমাজ, সংস্কৃতি সাহিত্যের আয়নায় মূর্ত হয়ে উঠে। সাহিত্যের প্রধান উপজীব্য মানুষ। এছাড়াও লোকসাহিত্য লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা প্রকার ছড়া, গম্ভীরা, কবিগান, আলকাপ, বারমাসি দ্বারা রাজশাহীর লোকসাহিত্য পূর্ণ। এই শহরে রয়েছে দেশের প্রথম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এম.এন মইনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।

‘সাহিত্য ও সংস্কৃতি মেলা’র লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য পূর্বক সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এই মেলার মাধ্যমে সাহিত্যের প্রসার ঘটানোর পাশাপাশি স্থানীয় সাহিত্যিকদের সাহিত্য কেন্দ্রীয় সাহিত্যে একীভূত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে তিনি জেলা-উপজেলা পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহŸান জানিয়েছিলেন। তাই রাজশাহী জেলায় অবস্থানরত কবি সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই জেলার বিভিন্ন এলাকায় অনেক কবি-সাহিত্যিক ও লেখক আছেন, তাদের সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। তাই যথাযথ পৃষ্ঠপোষকতা, সংগ্রহ-সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম।

সভায় উপস্থিত বক্তারা বলেন, কবি-সাহিত্যিকরা সমাজের পথ প্রদর্শক। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে ক্রমাগত সমৃদ্ধ হয়ে উঠেছে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন ও সংগ্রাম হয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী।

বক্তারা আরও বলেন, বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। বাংলা সাহিত্য হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে আছে। তাই সাহিত্যের প্রতি আরো নজর দিতে হবে। এ সাহিত্য ও সংস্কৃতি মেলার মধ্য দিয়ে কবি-সাহিত্যিক ও লেখকদের সাহিত্য চর্চার সুযোগ বাড়বে।

উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে এ মেলার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন। এতে প্রায় দুই হাজার কবি ও সাহিত্যিকের অংশগ্রহণে প্রথমবারের মতো কবি ও সাহিত্যিকদের নিয়ে ‘সাহিত্য ও সংস্কৃতি মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31