IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ৩ পানীয়: কমবে ওজন

৩ পানীয়: কমবে ওজন

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘুম থেকে উঠে মুখ ধুয়েই মধু আর লেবুর রস দিয়ে হালকা গরম পানি খাওয়া দীর্ঘ দিনের অভ্যাস। বিশ্বাস, এই পানীয়তেই ওজন নিয়ন্ত্রণে থাকবে। ওজন মাপার যন্ত্র কিন্তু সে কথা বলছে না। পুষ্টিবিদদের মতে, যে লক্ষ্য নিয়ে দীর্ঘ দিন ধরে এক অভ্যাস জারি রেখেছেন, তা সব সময়ে যে কাজ করবেই, এমন কিন্তু কোনও কথা নেই। ওজন ঝরাতে গেলে বিপাকহার বাড়ানো প্রয়োজন। লেবু মধু ছাড়াও এমন অনেক পানীয় আছে, যা বিপাকহারে পরিবর্তন আনতে পারে। পাশাপাশি, পেটের অনেক সমস্যাও দূর করতে পারে।

লেবু-মধু দেয়া উষ্ণ পানি ছাড়াও ওজন ঝরাতে পারে এমন পানীয়গুলি কী ?

জোয়ান ভেজানো পানি

ওজন ঝরাতে নিয়মিত শরীরচর্চা করছেন। কিন্তু ফল বিশেষ মিলছে না। মেদ ঝরাতে গেলে বিপাকহারে পরিবর্তন আনা প্রয়োজন। জোয়ান ভেজানো পানি সেই কাজ করতে পারে অনায়াসেই। এ ছাড়া, অন্তঃসত্ত্বা অবস্থায় বমি বমি ভাব, অরুচির মতো সমস্যা হলেও জোয়ান ভেজানো পানি খাওয়ার পরামর্শ দেন অনেকে।

কী ভাবে বানাবেন?

এক গ্লাস পানিতে এক চামচ জোয়ান ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে ছেঁকে খেয়ে ফেলুন।

জিরা ভেজানো পানি

শীতকালে পালা-পার্বণ তো কম নেই। আর উৎসব মানেই খাওয়াদাওয়া। গরমকালের মতো দম বন্ধ করা পরিস্থিতি হয় না বলে খাওয়ার সময়েও খেয়াল থাকে না। সেই সময়ে ‘অ্যান্টাসিড’ না খেয়ে জিরে ভেজানো পানি খেতে পারেন। এ ছাড়া, ওজন ঝরাতে আগের রাত থেকে ভেজানো জিরের পানি পরের দিন সকালে খালি পেটে খেয়ে নিন। নিয়মিত এই পানি খেলে কিন্তু রক্তে কোলেস্টেরলের সমস্যাও দূর হয়।

কী ভাবে বানাবেন?

এক গ্লাস পানিতে এক চা চামচ জিরে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে ছেঁকে খেয়ে নিন। হাতে বেশি সময় না থাকলে দু’কাপ গরম পানিতে জিরে ফুটিয়ে নিন। কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখুন। হালকা গরম অবস্থায় খেয়ে নিন।

মেথি ভেজানো পানি

কারও কারও মতে উষ্ণ লেবুর পানি খাওয়ার চাইতে মেথি ভেজানো পানি খাওয়া অনেক ভাল। কারণ, মেথি ভেজানো পানি শুধু যে ওজন ঝরাতে সাহায্য করে, তা নয়, হজমশক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতেও সাহায্য করে। এ ছাড়াও চুল ঝরা, মাথার খুশকি দূর করতেও সাহায্য করে মেথির পানি। তবে রক্তে শর্করার ভারসাম্য যদি ঠিক না থাকে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই মেথির পানি খাবেন।

কী ভাবে বানাবেন?

এক গ্লাস পানিতে এক চা-চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে ছেঁকে খেয়ে নিলেই হল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31