IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ট্রেনের নিচে দুই সন্তানকে নিয়ে ঝাপ দিল স্ত্রী, স্বামী গ্রেপ্তার

ট্রেনের নিচে দুই সন্তানকে নিয়ে ঝাপ দিল স্ত্রী, স্বামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে এক মা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি রেলক্রসিং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৮), তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭) ও ছেলে তৌহিদ (২)। 

অভিযোগের প্রেক্ষাপটে এ ঘটনায় মৃত সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে শনিবার (১৪ জানুয়ারি) ভোরে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সুমি আক্তারের স্বামী ও শাশুড়িকে আসামি করে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী রাশেদুজ্জামানের সঙ্গে ঝগড়া হয় সুমির। ঝগড়ার একপর্যায়ে সুমির শাশুড়ী তাকে মারধর করেন। এরই জের ধরে শুক্রবার সকালে দুই ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় সুমি। পরে তারা অটোরিকশা যোগে বুড়িমারী এলাকার ঘুন্টি বাজার নামকস্থানের রেললাইনের সামনে দাঁড়ায়। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি আসলে ট্রেনের সামনে দুই ছেলে-মেয়েকে নিয়ে ঝাঁপ দেন সুমি। এতে ট্রেনে কাটা পড়ে সুমি ও তার মেয়ে তাসিন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার ছেলে তৌহিদ। পরে খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে। আহত শিশু তৌহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে আশঙ্কাজনক হওয়ায় আহত তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

এ বিষয়ে সুমির বাবা আজিজুল ইসলাম বলেন, থানায় অভিযোগ করেছি, পুলিশ এই হত্যার তদন্ত করবে। আমি বিশ্বাস করি পুলিশ এই হত্যার তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবে।

লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর আসামি শাশুড়ী রাশেদা বেগমকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31