IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু।

সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান। সঞ্চালনা করেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।

বর্ধিত সভা শেষে দলীয় কার্যালয় থেকে প্রচার মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, মোখলেশুর রহমান কচি, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি এস.এম আব্দুল হান্নান, আব্দুস সালাম, আসাদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক মুজাহার আলী, আইনুল হক, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুল্লাহ, তৌফিক এলাহী, দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, সহ অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম সাগর, সাইদুল ইসলাম, রাজু, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, জয়েদ, সাব্বির হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগ এর সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ এর সভাপতি সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সভাপতি আসমাউল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি হাসিবুল আলম রজন, সাধারণ সম্পাদক সাহেব আলী, গ্যাস, চুলা সার্ভিস শ্রমিক লীগ।

এছাড়াও রাজশাহী মহানগরের আহ্বায়ক জার্জিস হোসেন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম ইসলাম, ডাক বিভাগ রাজশাহী কর্মচারী ইউনিয়নের সভাপতি নিয়ামত হোসেন রনি, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর কর্মচারী ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন, শরীরচর্চা কলেজের কর্মচারী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন, ও এর অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31