IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে রেললাইনে মিলল নবজাতকের লাশ

গোমস্তাপুরে রেললাইনে মিলল নবজাতকের লাশ

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারী) ভোররাতে রহনপুর-সিঙ্গাবাদ (বাংলাদেশ-ভারত) রেলপথের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া এলাকায় রেললাইনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়, জনপ্রতিনিধি ও রেল পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার ভোররাতে ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ নবজাতকের লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে লাশ দেখতে ছুটে আসে জনসাধারণ।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আমরা ধারনা করছি, হয়ত কালকেই জন্ম নিয়েছে বাচ্চাটি। জন্মের পরই তাকে গতকাল রাতে হয়ত কেউ ফেলে গেছে। খুবই মর্মান্তিক বিষয়টি। তবে এ সময় রেললাইনের উপর দিয়ে কোন ট্রেন যায়নি। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় নবজাতকটি কেউ রেললাইনে ফেলে গেছে।

ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে পুলিশকে খবর দেয়া হলে রেল পুলিশকে ঘটনাটি জানানো হলে একটি মৃত মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, নবজাতকের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুপুরে রেল পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031