ধূমকেতু প্রতিবেদক, তানোর : আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে তানোর পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এবর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন।
বিশেষ বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার, যুগ্ম সম্পাদক পংকজ কুমার দাসসহ তানোর পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মহিলা নেতৃবৃন্দ।


