ধূমকেতু প্রতিবেদক : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ শেষে মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কেএম আযম খসরু।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা, সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ ডাকুয়া, বগুড়া, সভাপতি কামরুল মোর্শেদ আপেল, সাধারণ সম্পাদক রাকিবউদ্দিন প্রমানিক সিজার।
আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল চাপাইনবাবগঞ্জ, জেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর ও জেলা শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


