IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায় রাজশাহীবাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায় রাজশাহীবাসী

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে পশ্চিম রেলের সাতটি ট্রেন ভাড়া নিয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। আজ রোববার রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জয়পুরহাট ও পাবনার বিভিন্ন স্টেশন থেকে এসব ট্রেন চলাচল করছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, নেতাকর্মীদের রাজশাহীর জনসভায় অংশগ্রহণ ও বাড়িতে ফেরার সুবিধার্থে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ ট্রেনে সিরাজগঞ্জ এলাকার নেতাকর্মীরা চলাচল করবেন।

এ বিষয়ে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে সিরাজগঞ্জ-রাজশাহী ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে একদিনের জন্য সিরাজগঞ্জ স্পেশাল ট্রেনটি ভাড়া করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ বিশ্বাস জানান, নেতাকর্মীদের রাজশাহী যাতায়াতের সুবিধার্থে দুটি ট্রেন ভাড়া করা হয়েছে। ট্রেনগুলো সকালে রাজশাহী গিয়ে জনসভা শেষে আবার নেতাকর্মীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে ভাড়ায় চিলাহাটি-জয়পুরহাট-রাজশাহী, নাটোর-রাজশাহী, রহনপুর-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, সান্তাহার-রাজশাহী এবং আড়ানী-রাজশাহীসহ বিভিন্ন রুটে মোট সাতটি বিশেষ ট্রেন রোববারের জন্য ভাড়া নেন বিভিন্ন আসনের সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

গত ২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট ওই সাত এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত রেল বিভাগে আগাম আবেদন করে পূর্বানুমতি নিয়ে নেতাকর্মীদের যাতায়াতের জন্য অগ্রিম টাকা দিয়ে একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভায় যোগদানে রাজশাহীতে ট্রেনে যাতায়াতে নেতাকর্মীর মধ্যে উৎসাহও বেড়েছে। ১০টি বগির এই ট্রেনে দেড় হাজার নেতাকর্মী যাতায়াত করছেন।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিশেষ ট্রেন ভাড়ার রেওয়াজ ব্রিটিশ আমল থেকেই চালু আছে। ২৯ জানুয়ারি সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, সান্তাহার, চাঁপাইনবাবগঞ্জ, আড়ানী, রহনপুরসহ সাতটি স্থান থেকে রাজশাহী রুটে সাতটি স্পেশাল ট্রেন ভাড়ায় রেল বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আবেদনকারীরা ট্রেনের অগ্রিম ভাড়াও পরিশোধ করেছেন। এতে রেল বিপুল পরিমাণ রাজস্ব পেয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31