IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মেয়র লিটন

রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে শুধু সিটি কর্পোরেশনকে ২ হাজার ৮শ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। সেভাবেই রাজশাহীতেও এগিয়ে গেছে। অনেকে আমাকে সফল মেয়র বলেন, রাজশাহীকে গ্রিন সিটি বলেন, নেত্রী আপনার কাছ থেকে এই সহযোগিতা না পেলে কখনও এই রকম উন্নয়ন করতে পারতাম না। এটি আপনার কাজ। আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আরো অনেকদিন আমাদের মধ্যে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এই কামনা করি।

রোববার (২৯ জানুয়ারী) বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের নেত্রী আপনি রাজশাহীর এই মাদ্রাসা মাঠে অনেকবার এসেছেন, কখনও সরকারি দলে, আবার কখনও বিরোধী দলে থাকতে এসেছেন, জনসভা করেছেন। আজকের জনসভায় এই মাঠে যে পরিমাণ মানুষ আছে, তার চেয়ে আটদশগুণ বেশি মানুষ বাইরেই রয়েছে। জনসভায় মানুষের ঢল নেমেছে।

মেয়র আরও বলেন, নেত্রী আপনার দেয়া বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে, ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছে। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছে।

বর্তমান বছরটি উন্নয়নের বছর উল্লেখ করে রাসিক মেয়র বলেন, আপনার সাথে পদ্মা সেতু পার হয়েছি, আমরা আপনার সাথে মেট্রোরেলে চড়েছি, অনেক মেগা প্রকল্প শেষ হয়েছে। আগামীতে আপনার পাশে থাকতে চাই। আমরা স্লোগান দেয় শেখ হাসিনা আছেন সংসদে, আর আমরা আছি রাজপথে। আপনার কারণে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা কয়েক বছর আগেও ছিল না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31