IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্ত্রী ও সন্তান হত্যায় প্রকৌশলী রাকিবের মৃত্যুদণ্ড

স্ত্রী ও সন্তান হত্যায় প্রকৌশলী রাকিবের মৃত্যুদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে লোমহর্ষকভাবে হত্যার দায়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন আহম্মেদ লিটনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

ঢাকা মহানগর ৭ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত নভেম্বরে এ চাঞ্চল্যকর মামলায় শুনানি শেষে আদালত রায়ের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন বিশ্ব ইজতেমার কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আসামি হাজির করা সম্ভব হয়নি। তাই পুনরায় ৩১ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন।

মামলার চার্জশিটে নিহতদের হত্যার বিবরণে দেখা যায়, আসামি রাকিব উদ্দিন লিটন স্ত্রী ও সন্তানকে নিজ হাতে ঠাণ্ডা মাথায় হত্যার কথা ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে উল্লেখ করা হয়, আসামি রাকিব উদ্দিন লিটন বিটিসিএল এর জুনিয়র সহকারী ম্যানেজার পদে চাকরি করত। সে যাদেরকে হত্যা করেছে তারা তার স্ত্রী, ছেলে ও মেয়ে হয়। তার স্ত্রীর নাম মুন্নী রহমান, ছেলের নাম ফারহান উদ্দিন ও মেয়ের নাম লাইবা রহমান। ছেলের বয়স ১২ বছর, মেয়ের বয়স ৩ বছর ৮ মাস। উক্ত আসামি বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় এক কোটি পনের লাখ টাকার মতো সুদে ঋণ নিয়েছিল। পাওনাদারদের টাকা দিতে পারছিলেন না। পাওনাদাররা বাড়িতে এসে যা তা বলত। সে সুদের টাকার জন্য মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। ঘটনার দিন বাসায় কোনো ঝগড়া হয়নি। তবে সে খুব চিন্তিত ছিল এবং নিজেকে শেষ করতে পারছিল না।

হঠাৎ কি যেন হয়, ঘটনার দিন সকালবেলা সে হাতুড়ি দিয়ে তার স্ত্রীর মাথায় জোরে আঘাত করে স্ত্রী শুয়ে থাকাবস্থায়। স্ত্রী ঐ সময় মারা যায়। উক্ত আসামি তার স্ত্রীকে মারতে বেশ কয়েকটি আঘাত করে এবং গলা টিপে ধরে। তখন তার মেয়েটি টিভি রুমে ছিল। টিভি দেখার সময় উক্ত আসামি রশি দিয়ে মেয়েটির গলায় পেঁচিয়ে হত্যা করে। তারপর মেয়ের লাশ নিচে স্ত্রীর পাশে শুইয়ে রাখে। ছেলেটি তার দাদুর রুমে ঘুমাচ্ছিল। আসামি রশি দিয়ে ছেলের গলায় পেঁচানোর সময় ছেলে ঘুম থেকে জেগে ওঠে, অনেক হাউ মাউ করে কাঁদে। তারপর জোর করে ছেলেটির গলায় রশি পেঁচিয়ে ধরে। ছেলেটি ওই জায়গায় মারা যায়।

তারপর উক্ত আসামি নেশার ঘোরে নোটে কি যেন লিখতে থাকে। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। কাজের বুয়া আসে। কাজের বুয়াকে বলে আজ কাজ করা লাগবে না। অতঃপর কাজের বুয়া চলে যায়। কাজের বুয়া চলে গেলে উক্ত আসামি তাদের লাশ ঘরের মধ্যে রেখে তালা মেরে চলে যায়। আসামি বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এরপর কি হয়েছে তা সে জানে না। সে পাগলের মতো ঘুরতে থাকে। মাঝে মাঝে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পাবার পর দেখে সে ব্রাহ্মণবাড়িয়া শহরে। তারপর পুলিশ তাকে ধরে ফেলে। উক্ত আসামি কিসের জন্য তার স্ত্রী ও বাচ্চাদের হত্যা করেছে সে কিছুই মনে করতে পারছে না। তবে সে স্ত্রী, পুত্র ও কন্যাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে বলে পুলিশি তদন্তে উঠে আসে। তবে সে আত্মহত্যা করতে পারেনি। ঋণের টাকার জন্য হতাশাগ্রস্ত হয়ে সে এই কাজ করেছে। সে অপরাধ করেছে। সে উক্ত ঘটনায় অনুতপ্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31