IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর মানউন্নয়ন

তানোরে চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর মানউন্নয়ন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের প্রচেষ্টায় বদলে গেছে ইউপি বাসীর জীবন মানোন্নয়ন। সেই সাথে ইউপি পরিষদে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

বিগত দিনের চেয়ে খুব অল্পসময়ের মধ্যে তিনগুণ বেশি উন্নয়ন হয়েছে কামারগাঁ ইউনিয়নে। যা এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের প্রতিনিয়ত প্রচেষ্টায় এউন্নয়ন হওয়া সম্ভব হয়েছে।

জানা গেছে, প্রথম বারের মতো আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেয়া হয় কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ কে। আর নৌকা পাওয়ায় দলমত নির্বিশেষে ফরহাদ কে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী লাভ করান কামারগাঁ ইউপিবাসী।

তবে ভোটের মাঠে ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করেন সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক। যার জন্য একটু ভোটের মাঠে বেগ পেতে হয় আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ কে। ইউপি বাসী যে আশা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ কে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ফরহাদও তাদের সেই আশা পুরোন করতে ইউপি বাসীকে সঙ্গে নিয়ে মাঠে ঘাটে নেমে কাজ করে যাচ্ছেন।

সরেজমিনে কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে বর্তমান উন্নয়ন চিত্র। কামারগাঁ ইউনিয়নে বড় সমস্যা ছিলো রাস্তা-ঘাট,পানি নিষ্কাশনের জন্য ডেনেজ ব্যস্থার। ফলে বর্ষা মৌসুমে এইউনিয়নে পানি নিষ্কাসন নিয়ে পড়তে হতো চরম ভোগান্তিতে। রাস্তা ঘাট খানাখন্দে ছিলো ভরা, রাত বিরাতে অন্ধকারে চলাচল করা ছিলো চরম মুসকিল। কিন্তু এ ইউপি পরিষদে অতীতে একের পর এক চেয়ারম্যান আশা যাওয়া করলেও এসব উন্নয়ন কাজ করেননি তারা। অথচ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের চেয়ারে বসার দু’বছর না হতে এসব উন্নয়ন কাজ করে দেখিয়েছেন ইউপি বাসীকে। প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে ও মসজিদ মন্দিরে সোলার প্যানেল লাইট স্থাপন করে করেছেন আলোকিত ইউনিয়ন। অলিগলির কাচা মাটির রাস্তা গুলো করে দিয়েছেন হেরিংবন্ড রাস্তা, ভাংগা খানাখন্দ রাস্তা গুলো পূর্ণ সংস্কার করে নতুন পাকা রাস্তায় করেছেন পরিণত।

ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান জানান, এরকম চেয়ারম্যান প্রতিটি ইউনিয়ন পৌরসভায় থাকা দরকার। যে চেয়ারম্যান নিজের কথা না ভেবে জনগণের জন্য উন্মাদ। সেই চেয়ারম্যান জনপ্রতিনিধি নির্বাচিত হলে সেই ইউনিয়নের কোন দূরাবস্থা থাকবেনা।

কামারগাঁ ইউনিয়নের তিন বারের সফল মেম্বার ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক জানান, ফজলে রাব্বি ফরহাদ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদসহ জনসাধারণের মাঝে যে উন্নয়ন হয়েছে তা এর আগে কোন দিন হয়নি। এমনকি কোন চেয়ারম্যান জনগণের জীবন মানোন্নয়নের কথা ভাবেননি। অতীত যারা এসেছে তারা শুধু নিজের আখের গুছিয়েছে। শুধু তাই না, অতীতের চেয়ারম্যানরা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও মেম্বারদের বেতন ভাতা পর্যন্ত ঠিক মতো দিতেন না। আর এখন আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন বাসীর উন্নয়ন তো আছে সেই সাথে কারো বেতন ভাতা বকেয়া রাখেন না এ চেয়ারম্যান।

চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ কখনো নিজের কথা ভাবে না, দেশের জনগণের কি ভাবে জীবন মানোন্নয়ন করা যায় সেই লক্ষেই কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই, তাই আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে বলে জনসাধারণ কে আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31