IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেড
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা

রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে নগরীর সপুরা বিস্কুট ফ্যাক্টরি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, নওগাঁর মান্দা উপজেলার সুগনিয়া গ্রামের সামাদের ছেলে আতাউর রহমান (৪৫) ও রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার রাজু ওরফে রাকিব।

পুলিশ জানায়, বোয়ালিয়া থানাধীন সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনের বাসায় রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন দুই শ্রমিক। এরই মধ্যে বাড়ি থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এ সন্দেহে দুই শ্রমিককে বেধে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আহত অবস্থায় বোয়ালিয়া থানা পুলিশ দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আতাউর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ডাবতলা এলাকায় থাকেন।

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন, বাড়ি মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মাসরুম রেজা (৫০), চাচাতো শ্যালক মনির উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান হোসেন (২১)। এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

জানা গেছে, সপুরার মডার্ণ ফুডের মালিক আব্দুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর কারখানা সংলগ্ন বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয় সারা শরীরে। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর নির্যাতন চলে। নির্যাতনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। এই ধরণের দুটি ভিডিও পুলিশ উদ্ধার করেছে।

এদিকে গোপন তথ্যের ভিত্তিতে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে কারখানার সংলগ্ন মালিকের বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পুলিশ পিকআপে তুলে তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত রেজাউলকে ৮ নং ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু ভর্তির কয়েকমিনিট পর তারও মৃত্যু হয়।

অন্যদিকে দুই শ্রমিককে উদ্ধারের সময় কারখানা মালিকের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর শশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ম্যানেজার এমরান হোসেনকে আটক করেছে পুলিশ । তাদেরকে বোয়ালিয়া থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে নিহত শ্রমিকদের পরিবারকে রাতেই খবর দেওয়া হয়েছে। ওসি জানান, শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এজাহার পাওয়া সাপেক্ষে হত্যা মামলা দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031