IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী কাজিহাটা প্রিমিয়ার লীগের অস্টম আসরের উদ্বোধন

রাজশাহী কাজিহাটা প্রিমিয়ার লীগের অস্টম আসরের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কালেক্টরেট মাঠে অস্টমবারের মত কাজিহাটা প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

উদ্বোধনীতে তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর গঠনে সহায়তা করে এবং মাদক থেকে দূরে রাখে। শুধু তাই নয় জঙ্গী ও সন্ত্রাসবাদ থেকে থেকেও বিরত রাখে।

তিনি আরও বলেন, বতর্মান সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেলারধুলায় বড় ধরনের পৃষ্ঠোপোষকতা করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ এখন ক্রীড়ায় অন্যান্য দেশের নিকট রোলমডেলে পরিণত হয়েছে। বিশেষ করে ক্রীকেটে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এছাড়া নারী ফুটবলে অভূতপূর্ব সাফল্য এসেছে। ক্রীকেটে বিশ্বের অলরাউন্ডার বাংলাদেশেই রয়েছে।

প্রধান অতিথি আরও বলেন, এই সরকারের আমলে সকল খেলাধুলার আসর বসছে। দেশে ভালমানের স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই লীগের উদ্বোধন ঘোষণা করেন।

কাজিহাটা যুব সমাজের আয়োজনে, কাজিহাটা প্রিমিয়ার লীগ কমিটির সাধারণ সম্পাদক হাসান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাসিক প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, একটিভ ডিজিটাল সাইন এর স্বত্ত¡াধিকার ইব্রাহিম হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহম্মেদ বাবু, লীগ কমিটির সদস্য রকিব উদ্দিন ও শরিফুল ইসলাম তোতাসহ অন্যান্য সদস্য সকল দলের খেলোয়ারবৃন্দ।

উল্লেখ্য, লীগে মোট দশটি দল অংশগ্রহণ করছে। আগামী বিশদিন এই লীগ চলবে। উদ্বোধনীতে কাজিহাটা ভাইকিংস ও কাজিহাটা কোবরা প্রতিদ্ব›িদ্বতা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31