IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘উন্নয়নে বাংলাদেশে একের পর এক দৃষ্টান্ত স্থাপন হচ্ছে’

‘উন্নয়নে বাংলাদেশে একের পর এক দৃষ্টান্ত স্থাপন হচ্ছে’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দক্ষতার সঙ্গে দেশটা চালাচ্ছেন, তাতে আমরা সবাই যদি তাঁর কথা মেনে চলি, তাহলে আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে হতাশ হবার কিছু নেই। আমরা আমাদের নিজেদের টাকায় বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। সেই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার কী যে আনন্দ। কিছুদিন আগে মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে মেট্রোরেলে দূরুত্ব বাড়ছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ প্রায় শেষ। আগামী দুই/এক মাসের মধ্যে এই টানেলের উদ্বোধন হবে। দক্ষিণ এশিয়ায় নদীর নিচ দিয়ে কোন টানেল নেই, যেটি বাংলাদেশে হয়ে গেছে। ঈশ্বর্দীর রূপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। এই রকম অসংখ্য দৃষ্টান্ত বাংলাদেশে একের পর এক হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পন্ন করছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি আব্দুল মতিন মেধাবৃত্তি, সতীর্থ ৭৪ বৃত্তি, আসফিয়া আজফার বৃত্তি, ফজলার রহমান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়। রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সতীর্থ-৭৪ এর সভাপতি প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতেকলমে শিক্ষা প্রদানে গুরত্বারোপ করেছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কাজের সুযোগ বেশি পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে, ডলার সংকট ইত্যাদি। এসবের আঘাত বাংলাদেশেও পড়েছে, কিন্তু আমরা থেমে যায়নি। দুর্ভিক্ষ আসেনি, ইনশাল্লাহ দুর্ভিক্ষ আসবেও না।

অভিভাবকদের উদ্দেশে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সন্তানেরা পরীক্ষায় ভালো ফলাফল করবে, গোল্ডেন পাবে-এটি সব অভিভাবকরাই চান, এটি চাইতেন পারেন। তার মানে এই নয় যে ছেলে-মেয়েরা মাঠে যাবে না, খেলবে না, শারীরিক বিকাশটা হবে না। এটি হলে একদিকে তারা দুর্বল হয়ে যাবে। সুযোগ পেলেই আপনাদের সন্তানদের মাঠে ময়দানে, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে নিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন জায়গায় কী মহাযজ্ঞ হচ্ছে, এসব ঘুরে দেখাতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। আজকের এই শিক্ষার্থীরাই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

মেয়র আরও বলেন, আমি নিজেও রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলাম। আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান এই স্কুলের ছাত্র ছিলেন। এই স্কুলে আমার নানা স্মৃতি ছড়িয়ে রয়েছে। ১৮২৮ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ২শ বছরের প্রাচীন এ স্কুলের কৃতি শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এ বিদ্যাপীঠ থেকে পড়াশুনা শেষ করে শুধু ডাক্তার, ব্যারিস্টার ও ইঞ্জিনিয়ার নয়, এই স্কুলের ছাত্ররা আমেরিকার সরকারি গুরুত্বপূর্ণ পদে এবং নাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। এটি আমাদের সকলের জন্য গর্বের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31