IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> বিনোদন >> পিকের বাবা-মা ছেড়েছেন বাড়ি শাকিরার অত্যাচারে

পিকের বাবা-মা ছেড়েছেন বাড়ি শাকিরার অত্যাচারে

ধূমকেতু নিউজ ডেস্ক : পরকীয়ার অভিযোগে ১২ বছরের সম্পর্ক গত বছর ইতি টানেন ফুটবলার জেরার্ড পিকের স্ত্রী কলম্বিয়ার গায়িকা শাকিরা। সম্পর্ক বিচ্ছেদ ঘটলেও পিকের ওপর ক্ষোভ কমেনি স্ত্রীর। এই ক্ষোভ থেকেই পিকের বাবা-মাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন শাকিরা।সেটা এতটাই অসহনীয় হয়েছে যে, পিকের বাবা-মা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর পিকের বার্সেলোনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল শাকিরার। এই বাড়িতে এখন পিকে না থাকলেও শাকিরা বাড়ি ছাড়েননি। এই বাড়ির পাশেই পিকের মা-বাবার বাড়ি। প্রায়ই বাড়িতে বিভিন্ন পার্টি করেন শাকিরা। উচ্চশব্দে গান ছাড়েন; কিন্তু এতে যে আশপাশের অনেকের সমস্যা, তা শাকিরা চিন্তাও করেন না।
স্প্যানিশ এক সংবাদমাধ্যমকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর যে ক্ষোভ আছে, তা শাকিরা পিকের বাবা-মায়ের ওপর ঝাড়ছেন। উদ্ভট সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তিনি। কিছুদিন আগে তাদের বাড়ির দিকে মুখ করে বসানো হয় কালো ব্যঙ্গাত্মক এক পুতুল।

পার্টিসহ বিভিন্ন সময়ও উচ্চশব্দে গান ছেড়ে রাখেন। এছাড়া পার্টিতে আতশবাজিও ফুটান। তার এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।

ক্লারা চিয়া মার্তির সঙ্গে পরকীয়ার জেরে ভেঙেছিল শাকিরা-পিকের সম্পর্ক। কিছুদিন আগেই এ বিচ্ছেদ নিয়ে গান গেয়েছিলেন শাকিরা। আর এই গানে পিকে ও ক্লারাকে নিয়ে ট্রল করেছিলেন এই গায়িকা। এই গান শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্তি।

এবার শাকিরার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন পিকের বাবা-মা। পিকে ও শাকিরার ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেননি তারা। তাদের দুটি সন্তান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31