ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বালিয়াপুকুর নিবাসী আলহাজ্ব এম শামসুল বারীর মৃত্যু বার্ষিকী পালিত হয়ছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বাদ আসর নগরীর একটি মাদ্রাসায় দিনব্যাপি ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র রিপোর্টার ও যমুনা টিভির প্রতিনিধি আব্দুল্লা ইকবালের বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।
উল্লখ্যে, আব্দুল্লা ইকবাল ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র সাংবাদিক। এর আগে দৈনিক যুগান্তর, দ্য ডেইলি স্টার,আজকের কাগজ, দৈনিক আমাদের সময়, যমুনা টেলিভিশন ও ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি, এমেরিক্যান প্রেসসহ দেশি ও আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করেছেন।
গত ১৩ই ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসইিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কর্মজীবনে রুপালী ব্যাংকের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নগরীর টিকাপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব শামসুল বারীর স্মরণে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন এলাকাবাসী, ব্যবসায়ী, সাংবাদকিসহ আত্মীয়স্বজন।


