ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ-এর কেন্দ্রীয় কমিটিতে উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হলেন, রাজশাহী জেলার দুর্গাপুরের কৃতি সন্তান রাকিবুল হোসেন শাহীন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় কমিটির বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষে এই মুক্তিযুদ্ধ মঞ্চ।
রাকিবুল হোসেন শাহীন বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠনের একজন কর্মী হতে পারে আল্লাহর কাছে লাল লাখ শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে।


