ধূমকেতু প্রতিবেদক : দৈনিক সোনার দেশ পত্রিকার হিসাব রক্ষণ কর্মকর্তা নূরুল আমিন এর স্ত্রী সেলিনা আমিন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
সেলিনা আমিন দুই সন্তানের জননী। তিনি চারঘাট হলিদাগাছির স্থায়ী বাসিন্দা। নগরীর দড়িখরবোনা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তারা। মঙ্গলবার বাদ এশা হলিদাগাছিতে সেলিনা আমিনকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সোনার দেশ পরিবার। মঙ্গলবার এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সোনার দেশের পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন, দৈনিক সোনার দেশ পত্রিকার হিসাব রক্ষণ কর্মকর্তা অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার সহধর্মীনি হারানোর বেদনায় সোনার দেশ পরিবারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি।


